ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯, করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসের টিকা দেওয়ার স্বপ্ন পূরন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার স্বপ্ন পূরনে শনিবার (৭ই আগষ্ট-২১) কামারখালী ইউনিয়নের জারজন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩নং ওয়ার্ডের মানুষের করোনা ভাইরাস টিকাদান কর্মসূচী মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শুভ উদ্বোধন করলেন ও সার্বক্ষনিক তদারকীতে ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ।

টিকাদান রেজিষ্টেশন কাজে নিয়োজিত ছিলেন প্রধান শিক্ষক সরোজিত কুমার ঘোষ, সহকারী শিক্ষক বিউটি পারভীন, বিশ্বজিত দাস, আমেনা বেগম, লিপিকা বিশ্বাস, সাহাবুর রহমান। টিকাদান কাজে নিয়োজিত ছিলেন এইচ.এ. সাজেদা পারভীন, হাজেরা খানম, এফ.ডব্লিউ.এ. বিউটি বিশ্বাস, মাহমুদা খাতুন, রঞ্জিতা রানী, বিশ্বজিত কুমার সিংহ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন দফাদার ও গ্রাম পুলিশ মোঃ তৈয়েবুর রহমান, জিবলু মোল্যা, সোহেল রানা, আলী আহম্মেদ, আনসার ও ভিডিপি কমান্ডার মোঃ রাশেদ শেখ, মোঃ রিপন হোসেন, সদস্য এরশাদ, আমিরুল, নাছির, সদস্য রেহেনা, পলি, মাজেদা।

চরাঞ্চালের মানুষের মধ্যে সুষ্ট ও সুন্দরভাবে ২৩৫টি ভায়াল (সিনোফার্ম) করোনা ভাইরাসের টিকা ৪৭০জনের মধ্যে টিকা প্রদান করা হয়। আর ৩০০ভায়ালের মধ্যে ৩৫টি ভায়াল ফেরত নিয়ে যায় টিকাদান কর্মসূচীর কর্মকর্তার মাধ্যমে জানা যায়। ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম, মোঃ ওয়াজেদ শেখ সহ এলাকার সুধীজনের মাধ্যমে টিকাদান কর্মসূচী সুন্দর ভাবে পরিচালিত হয়। আজকের দিনে মধুখালী উপজেলা সহ ইউনিয়নে টিকা দান কর্মসূচী পালিত হয়।
