উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী কাজের শুভ উদ্বোধন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারীর কাজ সোমবার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে। বাউন্ডারী কাজের শুভ উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত আলী বিশ্বাস, উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু হাসান মন্ডল, উক্ত প্রাইমারী স্কুলের সভাপতি আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আঃ হালিম বিশ্বাস,

সহ-সভাপতি মোঃ আবুল বাশার মন্ডল, পিটিএ সভাপতি মোঃ আলীমুজ্জামান মন্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম, এ ছাড়া গ্রামের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ মোঃ নওশের শেখ, মোঃ হারুন মন্ডল, মোঃ আবুল কাশেম মোল্যা, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ডাবলু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ হাবিব মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । কাজের দায়িত্বে উপস্থিত ছিলেন মুকুল কনস্ট্রাকশনের মোঃ দেলোয়ার হোসেন দিলু, মোঃ শাহজাহান আলী সহ শ্রমিক বৃন্দ । পরিশেষে স্কুলের বিষয়ে কারো সাথে কোন ঝামেলা রইলো না সকলেই মিলে সুষ্ট ও সুন্দরভাবে বাউন্ডারী কাজের শুভ করলেন।