১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ৭৬নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিক্তা পারভীন এর সভাপতিত্বে ও বিভাগীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার প্রধান ভূমিকায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, ইন্সট্রাক্টর মোঃ কে.বি.এম. হাবিবুল আলম, কামারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ আদনান সুমন, ফরিদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বছিরুজ্জামান মৃধা লাভলু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী বাজার বণিক সমিতি সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী নেওয়াজ শায়েস্তা খাঁন, রমেন্দ্রনাথ মল্লিক, সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন ঃ আহবায়ক মোঃ ইনামূল হক মাহবুব, মধুখালী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন কুমার সাহা, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রোকন মিয়া জয়বাংলা , দৈনিক সত্যপাঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী ফিরোজ হোসেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সমাজসেবক একরাম হোসেন তপন, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, কামারখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সভাপতি ও সাবেক ইউ.পি. সদস্য মোঃ ইলিয়াস শেখ, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ সালাউদ্দিন মিয়া সোহেল, কামারখালী সরকারী আঃ রউফ কলেজের সাবেক সভাপতি মোঃ নাজমুল খাঁন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুর-অর-রশিদ, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান মামুন, সহকারী শিক্ষক এয়াকুব আলী আকুল, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম রসুল সহ আরো অনেকে। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা এবং অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। ক্রীড়া অনুষ্টান পরিচালনায় ছিলেন স্বপন কুমার মিত্র ও আলোমতি রায়। সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনায় ছিলেন ইয়াসমিন নাহার ও শামীমা আক্তার। আপ্যায়নে ছিলেন ফরিদা পারভীন ও তানিয়া খাতুন সহ আরো সহ শিক্ষক। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রধান শিক্ষক শারমীম আখতার সহ এস.এম.সি. বর্তমান ও প্রাক্তন সদস্য বৃন্দ, পি.টি.এ, কাবদল, স্টুডেন্ট, কাউন্সিল এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে অনুষ্ঠান সুষ্ট ও সুন্দরভাবে এবং আনন্দ-ঘন মনোরম পরিবেশে দুইদিন ব্যাপি অনুষ্ঠান বুধবার শেষ করা হয়।