১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

উন্নয়ন বাঁধা দেওয়া যাবে না: প্রধান অতিথি সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ লিয়াকত সিকদার

মধুখালী প্রতিনিধিঃ
বিদেশীদের দিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ হবে। সাধারন মানুষ সব বুঝে এবং জানে। এদেশে সঠিক সময়ে সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচন হবে। বঙ্গবন্ধুর শাহাদাত বাষিকী ও সরকারের উন্নায়ন প্রচার উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত সিকদার। তিনি বলেন, শেখ হাসিনাই দেশের মানুষের কথা চিন্তা করে রাত দিন কাজ করে চলেছে। তাকে আবারো রাস্ট্র ক্ষমতায় আনতে হলে সকলে মিলে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামাত খুনের রাজনীতি করে, তারা ১৫ আগষ্ট, ২১ শে আগষ্ট এমনকি ৪ নভেম্বরের জাতীয় নেতাদের হত্যার সাথে জড়িত ছিল। বিচার বিভাগ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বিচার করেছে। আজ কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। তাদের সৎসাহস থাকলে বিচারের মুখোমুখি হতো, সেই সাহস নেই বলেই দেশ ছেড়ে পালিয়েছে। এদেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করেছিল। বিশ্বের দরবারে এদেশকে জঙ্গি বাদ হিসাবে পরিচিত করে পিছিয়ে দিয়েছিল। তারা বাঙালীর ইতিহাসকে নষ্ট করেছিল। মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মোল্যার সভাপিতত্বে ও সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু এর সঞ্চালনায় লিয়াকত সিকদার আরো বলেন, আমাদের সন্তানদের উজ্বল ভবিষতের জন্য বঙ্গবন্ধুর প্রতীকে ভোট দিতে হবে। আজ দেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ, নতুন নতুন পাকা সড়ক, সারা দেশে মডেল মসজিদ করেছে, দেশে সকল প্রকার ভাতার ব্যবস্থা, দেশের প্রতিটা সেক্টরে উন্নায়নের ছোয়া লাগিয়েছেন শেখ হাসিনা। পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য শেখ হাসিনা বিভিন্ন প্রকারের প্রকল্প নিয়েছেন, যা অতীতের কোন সরকার প্রান্তিক জনগোষ্টির জন্য ভাবেনি। তিনি বঙ্গবন্ধুর কন্যা বলেই সম্ভাব হয়েছে। সবাই আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিয়ার রহমান খাঁন ।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মোল্যা ও সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু, বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আমিনুর রহমান মিন্টু, বাগাট ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সরকারী আইন উদ্দিন কলেজের সাবেক জিএস শাহরিয়ার রনি, যুবলীগের শেখ রইজ, বাগাট ইউনিয়নের অমরেশ সাহা ,এস .এম. মহিউদ্দিন , সুমন, রেজা শিকদার, শেখ সেলিম, ইলিয়াজ হোসেন , জ্যেতি সহ মধুখালী উপজেলা ও বাগাট ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎস্যলীগ, তাঁতীলীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন। পরিশেষে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ লিয়াকত শিকদার দাবীদার। পরিশেষে তিনি সবার উদ্যেশে বলেন আগষ্ট মাস শোকের মাস। এই শোকাবহ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের স-পরিবার সহ ও ২১শে গ্রেনেড হামলায় আইভি রহমানের ও সকল শহীদদের আতœার স্বরনে মাগফেরাত কামনা করেন। তারপর সবার জীবনের মঙ্গল কামনা করে তিনি ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার নিকট দাবী করে আলোচনা সভা শেষ করেন।