১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

উপজেলা পর্যায় মধুখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের কোয়াটার ফাইনাল খেলা

মধুখালী প্রতিনিধিঃ
উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাইমারীর কোয়াটার ফাইনাল খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । এই খেলায় ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান ভেন্যু করে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা গোল্ডকাপের কোয়াটার ফাইনাল খেলায় অংশগ্রহন করে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কোড়কদি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ভ‚ষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় কোড়কদি ও ভ‚ষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা বিজয় লাভ করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। আর শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম চরবাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোপঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ভ‚ষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এই খেলায় বিজয়ী হয়ে ভ‚ষনা ও শহীদ মফিজ ছেলেরা সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। এই খেলায় মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার দেশের সব ছাত্রছাত্রীর মেধা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জন করছে। আমি প্রত্যাশা করি, আজকে যে শিশুরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তাদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস, অধির কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান সহ অন্যান্য স্কুলের শিক্ষকমন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মচারী প্রমুখ। খেলায় রেফরীর দায়িত্বে ছিলেন গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল কুমার ভৌমিক, ক্রীড়াবিদ মোঃ দেলোয়ার হোসেন, ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা, মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস, সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন অন্যান্য শিক্ষকমন্ডলী ও কর্মচারী বৃন্দ প্রমুখ।