উপজেলা সমবায় সমিতির অফিসের নিকট ব্যবসায়ীদের দাবী মাঝিবাড়ী বাজার বণিক সমিতির নির্বাচন দেওয়া হোক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৭ শে জানুয়ারী ২০১৮ইং সনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মেয়াদ ২৭শে জানুয়ারী-২০২১ ইং সন মেয়াদ শেষ হয়ে প্রায় ১বছর মেয়াদ অতিবাহিত হতে চলেছে। এ ব্যপারে ব্যবসায়ীরা তাদের বণিক সমিতির নির্বাচন করার জন্য অধীর আগ্রহে চোখ মেলে আছে মধুখালী উপজেলা সমবায় সমিতি কবে বণিক সমিতির নির্বাচন দিবে। এ ব্যপারে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় ব্যবসায়ীরা অনেক বার সমিতির নির্বাচনের ব্যপারে অফিসে গিয়েছে তার কোন সঠিক তারিখ পান নাই। অফিস শুধু আশা দেয় সামনে নির্বাচন হবে। এ বিষয়ে বর্তমান এ্যাডহক কমিটির মোঃ মনিরুজ্জামান মনির এর নিকট বাজার বণিক সমিতির নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন অফিস তারিখ দিলেই আমরা অফিসের নিকট হিসাব দিয়ে নির্বাচন করতে প্রস্তুত। মাঝিবাড়ী বাজার বণিক সমিতির নির্বাচন ব্যপারে মধুখালী উপজেলা সমবায় অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন নির্বাচনের মেয়াদ শেষ তবে নির্বাচনের প্রক্রিয়া চলছে। এ কথা শুনে ব্যবসায়ীরা বলেন বর্তমান প্রায় ৬ মাস কোন নির্বাচন নাই । তাই বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা চলতি মাসের মধ্যে মধুখালী উপজেলা সমবায় অফিসারের নিকট মাঝিবাড়ী বাজার বণিক সমিতির নির্বাচন দাবী করেন।