২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

উৎসবমুখর আয়োজনে বনভোজন উদযাপন আইডিয়াল কিন্ডার গার্টেন

মধুখালী প্রতিনিধিঃ
আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন উদযাপন করলো ফরিদপুরের মধুখালী উপজেলার সুনাম ধন্য কামারখালী ইউনিয়নের আইডিয়াল কিন্ডার গার্টেন । শিক্ষার্থীদের ও অভিভাবক কমিটি এবং সকল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বার্ষিক বনভোজন অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন। রোববার উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে মরহুম জমিদার সিদ্দিকী’র বাড়ীতে কামারখালী ইউনিয়নের সুনামধন্য আইডিয়াল কিন্ডার গার্টেন এর আয়োজনে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। কিন্ডার গার্টেন এর সভাপতি বিশিস্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী গোলাম রসুল বিশ্বাস এর সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবক কমিটির সদস্য এবং শিক্ষকমন্ডলীর পরিচালনায় বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে অত্র প্রতিষ্টানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল বিশ্বাস,

অভিভাবক সদস্য ফিরোজ হোসেন মোল্যা ফিরোজ, ফরিদুল ইসলাম বাবু, ইমরুল হাসান, বিউটি বেগম, বর্না বেগম, শিক্ষকমন্ডলী ও সুনামধন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌসি ইয়াসমিন (হীরা ), সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (ই.আর.ভি) আফরোজা আলফাজ, ফারহানা , লাবনী খাতুন, শাপলা বেগম, সীমা বকসি। এ ছাড়া কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাড়ীর মালিক এ.বি. এম. মিরোজ বুলু সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ অংশ গ্রহন করেন। বনভোজন অনুষ্টানে গিয়ে জানা যায় প্লে-গ্রæপ থেকে পঞ্চম শ্রেনী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কিন্ডার গার্টেন সু-দক্ষ, কমিটি, শিক্ষক -মন্ডলী দ্বারা অত্যান্ত মনোরম পরিবেশে পরিচালিত । এই প্রতিষ্ঠানে ১০০জন ছাত্র-ছাত্রী আছে। সভাপতির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী গোলাম রসুল বিশ্বাস বলেন, কামারখালী’র আইডিয়াল কিন্ডার -এ অধ্যায়নরত শিক্ষার্থী, অভিভাবক কমিটি ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি মিলন মেল্ াঅনুষ্ঠিত হলো। মূলত কামারখালী আইডিয়াল কিন্ডার এর সকলকে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য। এই রকম অনুষ্ঠান প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে। এ সময় তিনি আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।