১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

এ কেমন জলাবদ্ধতা

বিশ্বাসপাড়া ও কলেজপাড়া জলাবদ্ধতার চিত্র

কামারখালী প্রতিনিধিঃ
ঘন ঘন বৃস্টির কারনে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মছলন্দপুর দাসপাড়া, কলেজপাড়া, বিশ্বাসপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া এবং মোল্যাপাড়া পানি আটকে কয়েকটি গ্রাম জলাবদ্ধতা হয়ে গেছে।

রাস্তায় পানি বেরহওয়ার প্রতিবন্ধকতা

সংবাদ শুনে সরেজমিনে ঘুরে দেখা যায় ঘটনা সত্য। এর মধ্যে সবচেয়ে বেশী খারাপ মছলন্দপুর দাসপাড়া, কলেজপাড়া, বিশ্বাসপাড়া। এই তিন পাড়ার পানি বের হওয়ার পথ কিছু প্রভাবশালী লোক আটকে রেখেছে এবং বিশ্বাসপাড়ার ইটের রাস্তা অচল হয়ে পড়েছে। মেরামত ও ড্রেন লাইন একান্ত প্রয়োজন। এর মধ্যে কোথাও প্রশাসন না লাগলেও কলেজপাড়া, বিশ্বাসপাড়ার জলাবদ্ধতা ও ড্রেন প্রশাসন ছাড়া নিরসনের কোন পথ নাই। প্রশাসন ছাড়া এই এলাকার মানুষকে বোঝানো যাবে না। যে ভাবে বৃস্টি হচ্ছে।

বিশ্বাসপাড়া ইটের রাস্তা অচল

আর এই বৃস্টির পানি দূষিত পানির সাথে মিশে পাড়া মহল্লায় জলবদ্ধতা হচ্ছে তাতে মশা বংশ বিস্তার লাভ করে এলাকায় রোগ বালায় দেখা দিবে এবং বন্যায় পরিনত হবে। এলাকার সুধীজন এবং প্রশাসনের নিকট ভুক্তভোগী এলাকার মানুষের দাবী অচিরেই এই প্রতিবন্ধকতা দূর করে জলাবদ্ধতা নিঃস্কাসনের ব্যবস্থা করা হোক যাতে মানুষ শোষন থেকে মুক্তি পেয়ে দ্বিধা-দ্বন্ধ ছাড়া সমাজে এবং পাড়া মহল্লায় ভালভাবে চলাফেরা করতে পারে।