১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

কামারখালী প্রতিনিধিঃ
“মাস্ক পড়–ন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে ভাল থাকুন অপরকে সুস্থ থাকতে দিন” এই বিধি মেনে চলার সকল মানুষের প্রতি আহবান রাখেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি বলেন সারা বিশ্বেরর মত বাংলাদেশেও চলছে করোনা ভাইরাসের লকডাউন। এই লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের লকডাউনে পড়ে যাওয়া কর্মহীন অসহায় মানুষের মাঝে তিনি নিজে উপস্থিত হয়ে বুধবার গন্ধখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী চাউল, ডাউল, আলু, তেল, লবন বিতরন করেন। এ ছাড়া মধুখালী উপজেলার আরও ইউনিয়নে বিতরন করা হয়েছে।

এ সময় সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন ঢাকা থেকে আগত নাজমা বেগম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোছাঃ সুরাইয়া সালাম, সাধারন সম্পাদক রাধারানী ভৌমিক, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা, মধুখালী পৌর কাউন্সিলার মোছাঃ নাজমা বেগম, মহিলা নেত্রী মিনি ইসলাম, রিনা বেগম, শুকলা ভৌমিক, সাংবাদিক, আদর, শরীফ, বিশ্বজিত সহ আরো অনেকে। এ ছাড়া কামরখালী ইউনিয়নের পক্ষ থেকে বিতরনে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.বি.এম. মিরোজ (বুলু), ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক দেব দুলাল রায়, যুবলীগের নেতা খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত সহ কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতানেত্রী কর্মীবৃন্দ প্রমুখ। বিতরনে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা (অবসর প্রাপ্ত শিক্ষক) ।