কর্তৃপক্ষের সূ-দৃষ্টি কামনা পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৫৫নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যা জর্জরিত হয়ে পড়ায় স্কুল পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। নতুন বিল্ডিং নির্মানের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা সায়েদুন নাহার মাহবুব বলেন বর্তমান আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২১০জন।
বিদ্যালয়ের শিক্ষার মান ভাল। শিক্ষকের কোন ঘাটতি নাই। কিন্তু দুঃখের বিষয় বর্তমান বিদ্যালয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত। সমস্যগুলো হলোঃ স্কুলে উপযুক্ত শ্রেণীকক্ষের সমস্যা যা আছে তা পাঠদানে অনুপযোগী, সাবেক ভবনটি পরিত্যক্ত, বর্তমান টিনসেটে ক্লাস নেওয়া হয়। ওয়াশ ব্লক নাই। বিদ্যালয়ের সামনের মাঠটি নিচু হওয়ায় বছরের বেশীর ভাগ সময় পানিতে তলিয়ে কাদা হয়ে থাকে। খেলাধুলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। স্কুলে যাতয়াতের চরম সমস্যা হয় বৃস্টির দিনে। স্কুলে মাটির প্রয়োজন। স্কুলের করুন অবস্থার কারণে অভিভাবকরা তাদের সন্তানকে এ স্কুলে পাঠাতে চান না। ফলে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।

এছাড়া টয়লেট ব্যবস্থায় সমস্যা রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মাত্র একটিই টয়লেট রয়েছে। তা আবার অবস্থা ভাল না। ভাল কোন টিউবওয়েল ব্যবস্থা নেই। স্কুলের আশেপাশে বসবাসকারীরা স্কুলের জায়গা দখল করে আছে যার দরুন স্কুলের বাউন্ডারী অতি জরুরী। সব দিক মিলে স্কুলের অবস্থা করুন হলেও শিক্ষক ও শিক্ষার কোন ঘাটতি নাই। তাই পরিত্যক্ত ভবনটি অপসরন সহ দ্রæত স্কুলে একটি মডেল বিল্ডিং নির্মান ব্যবস্থা করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বিষয়টি আমলে নিয়ে আশু ব্যবস্থা করার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কমনা করেছেন অভিভাবকমহল সহ এলাকাবাসী।