কাঁচা সড়ক পাকা হচ্ছে স্বস্তিতে ৫ গ্রামের মানুষ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের পাচ কোড়কদি গ্রামের মোড় ইসমাঈল তালুকদারের দোকান থেকে মোশারফের বাড়ী পর্যন্ত ১২২০মিটারের মধ্যে ১০০০মিটার কাঁচা সড়কের পাকাকরণের কাজ শুরু হয়েছে। সংবাদ পেয়ে মঙ্গলবার সরেজমিনে গিয়ে শ্রমিকদের রাস্তা পাকা করনের কাজ করতে দেখা যায়। কাজ দেখে কোড়কদি ইউনিয়নের ৫ গ্রামের ৫ হাজার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে গ্রামবাসীর মাধ্যমে জানা যায় । স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন পাকা করার কাজ শেষ হলে দুর্দশা লাঘব হবে। যাতায়াতে কমবে কষ্ট। উৎপাদিত ফসল সহজে বাজারজাত করে ন্যায্যমূল্য মিলবে। অন্যান্য এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইসমাইলের দোকান থেকে মোশারফের বাড়ী পর্যন্ত ১২২০ মিটার রাস্তা পাকা করনের অতি জরুরী । এই রাস্তা একটু বৃষ্টিতেই তা কাঁদাপানিতে একাকার হয়ে যেত। এ ছাড়া বর্ষার সময় ও বৃস্টিও দিনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে কোড়কদি , পাঁচ ঁকোড়কদি, গাবুরদি, গোড়াচুনা এবং কলাগাছি বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এলাকাবাসী আরও জানান, এই রাস্তায় বর্ষা আসলে এক হাঁটু কাদা জমে থাকে। শুষ্ক মৌসুমে ধুলার জন্য হাঁটা যায় না। রাস্তার এমন দশার জন্য গ্রামের ছেলেমেয়ের বিয়ের ভালো সম্বন্ধ আসছিল না।
এখন সড়ক পাকা হলে আর কোনো কষ্ট থাকবে না। সড়কে কথা হয় দোকানদার মোশারফ তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘রিকশাভ্যান তো দূরের কথা, ওই ১২০০মিটার রাস্তা দিয়ে হাটা হাঁটি করে যাওয়া খুব কষ্টের ছিল। রাস্তাটা পাকা বানার জন্যে যায় আশ্বাস দেয় তাকে ভোট দিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাই। বহু জায়গাতে ধরনা দিছি তাও রাস্তা পাকা হয় নাই। এবার সরকার আমাদের দিকে মুখ তুলি চাইছে। ওই জন্যে রাস্তা পাকা হচ্ছে। এই জন্য বর্তমান সরকারকে ও মাননীয় মন্ত্রী আঃ রহমান এম.পি.কে আমাদের ৫ গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এখন ধান, পাট, সবজি কম খরচে বিভিন্ন হাটে নিয়ে বেচতে পারবো । তবে আরও রাস্তা ২২০ মিটার বেড়ে যদি সরকার মোশারফের বাড়ী পর্যন্ত পাকা করন করতো তাহলে আর কোন তেমন সমস্যা হতো না । তাই সরকারের নিকট দাবী রাখি গ্রাম বাসীর পক্ষ থেকে আরও ২২০মিটার পাকা করনের জন্য । কোড়কদি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম মোল্যা’র মতে, সড়ক পাকা হওয়ার মাধ্যমে হাজারো মানুষের কষ্ট লাঘব হতে যাচ্ছে। কৃষকের পণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুব সহজ হবে। নিয়মিত রিকশা, ইজিবাইক, সাইকেল, মোটরসাইকেল চলবে। বিশেষ করে ৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হচ্ছে। তবে আরও ২২০মিটার মোশারফের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করন হলে ৫গ্রামের মানুষের পুরা স্বস্থি ফিরে আসবে। উপজেলা প্রকৌশলী অফিসের ওয়াহিদুল করিম মিঠু বলেন, বরাদ্দ আসার পর দরপত্রের মাধ্যমে রাস্তাটির কাজ শুরু করা হয়। কাজ শেষ হলে আশপাশের হাজার হাজার মানুষের কষ্ট দূর হবে। রাস্তার কাজে নিয়োজিত ঠিকাদারের প্রতিনিধির মাধ্যমে জানা যায় টেন্ডার অনুযায়ী ১০০০মিটার রাস্তা পাকা করনের কাজ শুরু হয়েছে, কাজ দ্রæত চলছে। সিডিউলের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে বলে জানান।