১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালীতে ইজিবাইক ভাড়া বৃদ্ধি: সাধারণ যাত্রীরা ক্ষোভ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টু ডুমাইন এলাকায় ভাড়া বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার। কামারখালী রুটে আগের ভাড়ার সঙ্গে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়ছেন সাধারন যাত্রীরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা। এদিকে প্রশাসন এর সিদ্ধান্ত ছাড়াই ভাড়া বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ যাত্রীরা। অটোরিকশার চালকেরা ১০ টাকার ভাড়া হঠাৎ করে ১৫ টাকা চেয়ে বসায় অনেকেই রাগান্বিত জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কামারখালী ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে ইরান মন্ডল বলেন ‘বর্তমান বিদ্যুতের দাম বাড়ানোর কারনে ভাড়া ৫টাকা বেড়ে গেছে । তবে ভাড়া বৃদ্ধিতে অযৌক্তিক দাবি করে যাত্রীরা বলছেন, করোনাকালের এমনিতেই সাধারণ মানুষের আয় কমেছে। উপার্জনসহ বিভিন্ন প্রয়োজনে তাদের যাতায়াত করতে হচ্ছে। আর কামারখালী টু ডুমাইন বাজার ও সমাধিনগর যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যমই ইজিবাইক। সুতরাং এমনভাবে ভাড়া বাড়ানোটা ঠিক হয়নি। ডুমাইন থেকে অটোরিকশা চড়ে উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহলতা বিশ্বাস জানান ডুমাইন থেকে কামারখালী ভাড়া ১০টাকা হওয়া উচিত। কারন ওয়াপদা ব্রিজ সহ ৫কিলো ভাড়া জনপ্রতি ১০টাকা আর ডুমাইন এর ভাড়া ১৫টাকা এটা জুলুম বলা চলে ।

যাত্রীদের প্রশাসনের নিকট দাবি ডুমাইন ১০টাকা ভাড়া নিতে হবে। করোনাকালে এমনিতেই অবস্থা খারাপ। এর মধ্যে ভাড়া বাড়ানোর কারনে নতুন একটা দুর্ভোগ যুক্ত হয়েছে। বাড়তি ভাড়া আদায় করতে ইজিবাইক চালকরা যে দুর্ব্যবহার করেন, সেটা কাম্য নয়। এ বিষয়ে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা বলেন, ‘ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর ব্যাপারে একটি আলাপ -আলোচনা করা দরকার। কিন্তু এ বিষয়ে আলোচনা ছাড়া তো আমরা কোন ও সিদ্ধান্ত দিতে পারি না। সবার সঙ্গে সমন্বয় করেই ভাড়া নির্ধারণ করা উচিত। তাই ভাড়া সঠিক নেওয়ার জন্য যাত্রীরা সমিতি ও প্রশাসনের উপর দাবী রাখেন।