১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালীতে ইনামূল হক মাহাবুবের ৩৮ তম জন্মদিন পালন

কামারখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন পদপ্রার্থী এবং মোল্যা পরিবারের কৃতি সন্তান মোঃ ইনামূল হক মাহাবুব এর ৩৮তম জন্মদিন বৃহস্পতিবার এশা বাদ কামারখালী বাজার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল এর ঘরে পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য ও মধুখালী রিপোটার্স ইউনিটি প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম নয়ন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী মোঃ জাফর আলী মোল্যা, কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও মুজিব আদর্শের সৈনিক মোঃ মাহ্বুব হাসান টিটো, আড়পাড়া ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ রেজা শিকদার, কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী মোঃ ইকবাল হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশেক মোহাম্মাদ শান্ত, আড়পাড়া ইউনিয়ন যুবলীগের কাজী নাছির, যুবলীগ নেতা মোঃ জুয়েল শেখ।

এ ছাড়া মোঃ সাহারুল হক সুরুজ, মোঃ জিন্নাহ মোল্যা, মোঃ জোতি মোল্যা সহ ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও যুব সমাজ প্রমুখ।