১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালীতে কেনা জমি নিয়ে অশান্তি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দু পাড়ার মরহুম নেহাল উদ্দিনের মেয়ে খাদিজা বেগম নিরুপায় হয়ে ছেলেমেয়ে নিয়ে বসবাস করার জন্য জমি কিনেছিলেন মছলন্দপুর হিন্দু পাড়ায় মছলন্দপুর মৌজায় । সেই জমিতে তাঁর ছেলেরা বাড়িঘর আপাতত করেছেন । তবে তাদের পরিকল্পনা বাড়ীতে বিল্ডিং করবে কিন্তু বাড়ীতে বের হওয়ার কোন পথ নাই পরের জমি উপর দিয়ে বাইরে যেতে হয় ।

যার কারনে বাড়ী থেকে বেড় হওয়ার জন্য তার পথের একান্ত দরকার । এই লক্ষে তারা নিজস্ব পথ দিয়ে বাড়ী থেকে বের হওয়ার জন্য প্রায় ২ শতাংশ সোরাপ শেখ এন্ড গং এর নিকট থেকে জমি ক্রয় করেন। কিন্তু সেই জমি বাড়ীর সামনের পজিশনের বাড়ীর মালিক মোঃ ওসমান শেখ এর জমির ভিতর । সেটা কোন ভাবে বুঝে দিচ্ছে না আরও একে অপরের সাথে কোটে মামলা করে মানুষকে হয়রানি করছে। আর বুঝে না দিয়ে মামলার দোহায় দিচ্ছে।

ফলে প্রতিনিয়ত জমি নিয়ে বিরোধ আর অশান্তির ঘটনা ঘটছে । যা তার অমানবিক নির্যাতনে পরিস্থিতির শিকার হয়ে আছে খাদিজার পরিবার। তাতে মনে হয় ঘটে যেতে পারে একে অপরের বিশাল গন্ডগোল। এই লক্ষে শান্তিতে থাকার জন্য খাদিজা জমি বুঝে পাওয়ার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকট অভিযোগ করলে তিনি অভিযোগে চেয়ারম্যান দপ্তরে হাজির হন না । আবার চেয়ারম্যান জমি নিয়ে বিরোধ মীমাংসা করার লক্ষে বাড়ীতে তার ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ ইলিয়াসকে সঙ্গে নিয়ে এলে বিবাদী ওসমান বাড়ী থাকে না। জানা গেছে আবার বিভিন্ন লোকের নামে কোটে মামলা দিয়ে হয়রানি করে এহেন ঘটনার ক্ষেত্রে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খুনোখুনির ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময় ।

ফলে অনেক ক্ষেত্রে জমির সীমানা নিয়ে ওসমানের প্রভাবশালীরা বাধার সৃষ্টি করছে। এসব বিষয়ে স্থানীয় অনেক জনপ্রতিনিধিও সমাধানের ভূমিকা রাখতে পারছে না। এমন কি আইন-আদালতে গিয়েও ভুক্তভোগীরা সহজে নিস্তার পাচ্ছে না। বর্তমানে জমি কিনে শান্তিতে বসবাস করার পরিবর্তে উল্টো নিজেদের ওপর উটকো বিপদ ডেকে এনেছেন বলে মন্তব্য করেছেন। আর এতেই জমির বিরোধগুলো চাঙ্গা হচ্ছে । এতে প্রত্যক্ষ-পরোক্ষ সংশ্লিষ্ট থাকছে প্রভাবশালীদের। তারই লক্ষে যাতে তারা তাদের ক্রয়কৃত জমি নিয়ম অনুযায়ী বুঝে পেয়ে নিজস্ব চলার পথ তৈরী করে সকলের সাথে শান্তিপূর্র্ন ভাবে মিলেমিশে বসবাস করতে পারে এইলক্ষে গ্রামবাসী ও তথা প্রশাসনের নিকট ভুক্তভোগী পরিবার জোর আবেদন জানান।