৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালীতে গড়াই নদীর তীর ও রাস্তা রক্ষা বাঁধের কাজ শুরু

মধুখালী প্রতিনিধিঃ
গড়াই নদীর তীরে গোলাম আলীর বাড়ীর সামনের রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং পথ চলাচলে চরম ঝুঁকি। তাছাড়া স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ির ২০ গজ দূরত্বে। তার বাড়ি মছলন্দপুর রাজধরপুর এলাকায়। প্রতিনিয়ত গড়াই নদী তাকে চোখ রাঙাচ্ছে বসতভিটা কেড়ে নিতে। আস্তে আস্তে নদী ধেয়ে আসছে তাকে বাস্তহারা করতে। তীর রক্ষা বাঁধই পারে তার বসতভিটা রক্ষা করতে। তাই তিনি বাঁধের আশায় বুক বাঁধছেন। কারণ গড়াই নদীর তীররক্ষা বাঁধের রাস্তার কাজ শুরু হয়েছে।

সংবাদ পেয়ে রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাধের কাজের সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মামুন-উর- রহমান , ঠিকাদার প্রতিষ্টানের মামুন হোসেন, হামজাল হোসেন, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। জানা যায় নদীর পানি বৃদ্ধির দরুন ভাঙ্গন ঠেকাতে জরুরী ভাবে জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ, বল্লি­, প্লেনসিট ,রড, বাশ সহ অন্যান্য জিনিষপত্র দিয়ে ৫০মিটার কাজ করা হবে।