কামারখালীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
মধুখালী প্রতিনিধিঃ
উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলা সহ কামারখালী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পূজা- অর্চনা পালন করেন। রথযাত্রাটি উপজেলার কামারখালী বাজার সংলগ্ন সার্বজনীন রাধা গোবিন্দ্র নাট মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি কামারখালী বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আবার মন্দিরে পৌঁছে ঐ মন্দিরে এ রথ যাত্রাটি অবস্থান করেন।

আগামী ৯ জুলাই শনিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী মহা প্রভূর ভোগরাগের মাধ্যমে এ উৎসব শেষ হবে। রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে সার্বজনীন রাধা গোবিন্দ্র নাট মন্দির কমিটির সভাপতি হরিদাস শিকদার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক কুমার সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সার্বজনীন রাধা গোবিন্দ্র নাট মন্দিরের কমিটি সহ ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ভক্তবৃন্দ।
