কামারখালীতে জনশুমারী ও গৃহায়ন শুমারী অবহিত করন

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ১৫ই জুন হতে ২১ শে জুন পযন্ত মধুখালী উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে মধুখালী উপজেলার সকল ইউনিয়ন সহ কামারখালী ও ডুমাইন ইউনিয়নে প্রতিটি পরিবার থেকে জনশুমারী ও গৃহায়ন শুমারী-২০২১ইং সনের শুমারী -২০২২ইং সনে গননা করা হবে। এই লক্ষে বৃহস্পতিবার বিকালে কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে ইউনিয়নের সকল ইউ.পি. সদস্য, শিক্ষক, কৃষি উপ-সহকারী সম্প্রসারন কর্মকর্তা , স্বাস্থ্যসহকারী এবং গন্যমান্য ব্যক্তি নিয়ে এক অবহিত করন সভা অনুষ্টিত হয়। আগামী ৯ই জুন থেকে ১২ই জুন পর্যন্ত গননাকারী ও সুপারভাইজারদের কামারখালী উচ্চ বিদ্যালয়ে এক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। উক্ত অবহিত করন সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের ইয়াহিয়া খান সহ আরো অনেকে।
