১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালীতে জিও ব্যাগের ডাম্পিং রাস্তার ধস

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রঊফ সড়কের গন্ধখালী সীমানার রাস্তা গড়াই নদীর পানি বৃদ্ধি ও পানির টানের করাল গ্রাসে নদী গর্ভে চলে যায় এবং রাস্তাটি মানুষের যাতায়াতের চরম ও সীমাহীন দূর্ভোগ নেমে আসে তারই আলোকে এ বছর নদীর পানি বৃদ্ধির আগেই রাস্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী জোন জিও ব্যাগ দিয়ে রাস্তাটি মেরামত করে দেয়।

ফলে পানি বৃদ্ধি ও টানে তেমন কোন সমস্যা দেখা যায়নি। তবে এ বছর বিগত দিনের দুইদিনে অবিরাম টানা বৃষ্টিতে কিছু কিছু জায়গায় জিও ব্যাগ ধসে নদীতে চলে গেছে। যাহা উপজেলা প্রশাসনকে অবহিত করানো হয়েছে । ফলে এই শুকনা মৌসুমে মেরামত করা অতি জরুরী। তাই এলাকাবাসীর দাবী আর যাতে বৃষ্টিতে ধসে না যায় সেই ব্যবস্থা করার জন্য কর্র্তৃপক্ষের নিকট জোরালো আহবান জানান।