কামারখালীতে জোরপূর্বক বিধবার জমিতে দোকান স্থাপন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের গোলেবার সর্দার এর ছেলে মোঃ আতিয়ার রহমান সর্দার একই গ্রামের বিধবা রত্না এন্ড গং এর কোমরপুর রাস্তার ধারের জমি জোরপূর্বক দখল করে দোকান স্থাপন করেছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। দেখা যায় বিধবা রত্নার জমি দখল করে দোকান স্থাপন করে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে। এ ব্যপারে আশে পাশে বসবাসকারী এবং দোকানে জমায়েত লোকজনের মাধ্যমে জানা যায় আতিয়ার রহমান জোর পূর্বক বিধবার জমি দখল করে দোকান করে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে।
ভুক্তভোগী রত্না বিশ্বাস বলেন আতিয়ার আমাদের জমি জোরপূর্বক দখল করে দোকান করেছে । যাহা কামারখালী ইউনিয়নের চেয়ারম্যানের আদালতে অভিযোগ চলমান চলছে। দোকান স্থাপনকারী আতিয়ারের নিকট জিজ্ঞাসা করলে তিনি ক্ষমতার দাপটে বলেন আমি সরকারী জায়গায় আছি। কারো জায়গায় ব্যবসা বা দখল করি নাই। সরকারী জায়গায় ব্যবসা করছি। গ্রামবাসীর মাধ্যমে জানা যায় আতিয়ার ভাল লোক না। খারাপ প্রকৃতির লোক তার নামে থানায় ও কোটে মামলা আছে। এই অসহায় বিধবাদের জমি ছেড়ে দোকান সরিয়ে অন্যত্র করার জন্য এলাকার সুধী সমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান ও প্রশাসনের নিকট গ্রামের এবং আশে পাশে লোকজন দাবী জানান। এই মর্মে চেয়ারম্যান বলেন আমি আতিয়ারকে মানবিক কারনে তিনদিন সময় দিয়েছি এই সময়ের মধ্যে আতিয়ার দোকান ভেঙ্গে নিবে। না নিলে আমি আইনের আশ্রয় গ্রহন করার অনুমতি ও প্রত্যয়ন পত্র দিবো।