কামারখালীতে পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং এবং সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী থানার আয়োজনে কামারখালী ইউনিয়নের সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে কামারখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন চত্বরে মধুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউল আলম এর সভাপতিত্বে ও মধুখালী থানার এস আই সান্টু দেব এবং ইউনিয়ন সচিব এর সঞ্চালনায় আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, ফরিদপুর খন্দকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কলেজ এর সহকারী অধ্যাপক সুভাষ কুমার দত্ত, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, সহকারী শিক্ষক জেসমিন নাহার প্রমুখ। এ ছাড়া কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, মধুখালী উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবার উদ্যেশে বিশেষ অতিথি মধুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউল ইসলাম বলেন মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরও বলেন পুলিশ জনগণের শত্রæ নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কামারখালী ইউনিয়নের পুলিশের বিট অফিসার মধুখালী থানার এস.আই. সানটু দেব বলেন পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি। এ ছাড়া কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চেীধুরী ইরান এর সভাপতিত্বে ও কামারখালী বিট পুলিশিং অফিসার মধুখালী থানার এস আই. সান্টু দেব ও ইউনিয়ন সচিব আফিয়া আক্তার এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩৩ বিশিষ্ট সদস্য সমন্বয়ে কমিটিতে রাকিব হোসেন চৌধুরী ইরানকে সভাপতি নির্বাচিত করে একটি সভা সমাবেশ অনুষ্টিত হয়।