কামারখালীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর-২০২১ইং মাগরিব নামাজ বাদ কামারখালী বাজার তার নিজ অফিস কার্যালয়ে কেক কেটে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্ম দিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া,
কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান ও যুবলীগের গৌরব মোঃ আবুল কালাম আজাদ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, কামারখালী ইউনিয়ন যুবলীগের মোঃ সাজ্জাদ হোসেন মিল্টন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা সহ আড়পাড়া-কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের প্রতি দোয়া মোনাজাত করে এবং মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশা করে মিষ্টি বিতরন করে অনুষ্টান শেষ করেন।