কামারখালীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন এর বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুব হাসান টিটোর আয়োজনে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর-২০২১ইং মাগরিব নামাজ বাদ কামারখালী বাজার তার নিজ অফিস কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু কন্যা, মাদার অফ হিউম্যানিটি , মুকুট মনি, দেশ রত্ন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্ম দিন পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নাঈম আহম্মদ, কামারখালী ইউনিয়নের রাজণীতিবিদ ও সমাজসেবক মোঃ জাফর আলী মোল্যা, মোঃ ফজলুল হক, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন, আড়পাড়া ইউনিয়ন যুবলীগের নেতা শেখ মোঃ তৌহিদ, কামারখালী ইউনিয়ন যুবলীগের মোঃ ইকবাল হোসেন, মোঃ জ্যোতি মোল্যা সহ কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের প্রতি দোয়া মোনাজাত করে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশা করে মিষ্টি বিতরন করে অনুষ্টান শেষ করেন।