১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

কামারখালী প্রতিনিধিঃ
“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও, গরীব মানুষের জান বাচাঁও ,ঘুষ দূর্নীতি লুটপাট বন্দ কর, ভাত ও ভোটের অধিকার চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার বাংলাদেশের কমিউনিষ্ট পাটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী লাল এর সভাপতিত্বে ও মোঃ আলী’র সঞ্চালনায় শনিবার কামারখালী বাসষ্টান্ডে কামারখালী শ্রমিক অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা ও প্রধান অতিথি হিসেবে অসহায় বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষে সরকারের উদ্দেশ্যে জনগনের সামনে জোরালো আগুন ঝরা বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাডঃ মানিক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক শাহ কুতুবুজ্জামান, মধুখালী উপজেলা বাংলাদেশ যুব ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, ক্ষেত মুজুরের নেতা মোঃ আঃ রাজ্জাক মোল্যা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কামারখালী শাখার সাধারন সম্পাদক মোছাঃ আলেয়া বেগম মিরা প্রমুখ।

সবশেষে প্রধান অতিথি সবাইকে প্রতিবাদী হয়ে ন্যায্য অধিকার আদায়ের লক্ষে এবং গরীব অসহায় মানুষের জন্য সরকারের প্রতি পল্লী রেশনিং ব্যবস্থা চালু করার দাবীর লক্ষে দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রাম করার দাবী রেখে এবং মিছিল বের করে বাজার প্রদক্ষিন করে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।