কামারখালীতে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি কার্যক্রম

কামারখালী প্রতিনিধিঃ
“আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে মধুখালী থানার বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে কামারখালী ইউনিয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে ও ইউ.পি. সদস্য মোঃ ফরিদ হোসেন এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়নের উদ্দেশ্যে করে কামারখালী পিয়াজ বাজারের গলিতে চেয়ারম্যানের ঘরের সামনে মধুখালী থানা পুলিশের উদ্যোগে এই বিট পুলিশিং কার্যক্রম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন বিট পুলিশিং-এ আমরা ব্যপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই সভা করা হচ্ছে। তিনি আরো বলেন ইউনিয়নে কোন প্রকার মাদক সেবনকারী ও বিক্রেতা , সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অপকর্মকারীর স্থান এই থানায় হবে না। আপনারা বিট পুলিশিং অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আমি তখন ব্যবস্থা করবো। তিনি আরও বলেন আমাদের আইজিপি নির্দেশ পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিতে সাতটি ধাপ পার হতে পারলে কোন টাকা লাগবে না বিনা টাকাই চাকুরী হবে।

সভায় আরো বক্তব্য দেন- কামারখালী ইউনিয়নের সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কামারখালী চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দিন জিহাদী, চরকসুন্দি গ্রামের মোঃ ফারুক হোসেন প্রমুখ। এ ছাড়া আলোচনা সভায় শতশত লোক উপস্থিত হয়ে আলোচনা সভা শ্রবন করেন। সবশেষে সভাপতি সবার সার্বিক সহযোগীতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিট পুলিশিং আলোচনা সভা শেষ করেন। সহযোগীতায় ছিলেন বিট পুলিশিং অফিসার এস.আই. মনির ও রানা এবং গ্রাম পুলিশ বৃন্দ প্রমুখ।