কামারখালীতে বিশিষ্ঠ ব্যবসায়ীর শুভ পাট খরিদ ও মিলাদ মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ঠ ব্যবসায়ী মুজিব হোসেন চৌধুরী তুরান কামারখালী মোকামে পাট খরিদের শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে শুক্রবার সকালে কামারখালী বাজার তার নিজ গোডাউনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী
এবং সমাজসেবক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আরিফুল ইসলাম আরিফ ,সৈয়দ আমির আলী, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও বিশিষ্ঠ ব্যবসায়ী জাফর আলী মোল্যা, বিশিষ্ঠ ব্যবসায়ী হাবিবুর রহমান মিয়া শেখ কিয়াম উদ্দিন সহ কামারখালী বাজারের ব্যবসায়ী বৃন্দ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ এহসান হোসাইন ও মোনাজাত পরিচালনা করেন কারী আলী আকবর।