কামারখালীতে মধুখালী উপজেলা চেয়ারম্যানের সাথে আড়পাড়া-কামারখালী ইউনিয়নের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আড়পাড়া-কামারখালী ইউনিয়নের নেকাকর্মী নিয়ে রবিবার কামারখালী পুরাতন ফেরিঘাট বাসষ্টান্ডে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ মোল্যার ঘরে মধুখালী উপজেলাধীন আড়পাড়া-কামারখালী ইউনিয়নের কোথায় কি সমস্যা, কোথায় কি উন্নয়ন করতে হবে বিস্তারিত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজকল্যান বিষয়ক সদস্য ও বর্তমান আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও
সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার কান্ডারী মোঃ আঃ হান্নান মোল্যা, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম রসুল, কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য ও বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মতিয়ার রহমান শেখ, সাবেক ইউ.পি. সদস্য ও বর্তমান ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান মোল্যা, রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা, মধুখালী উপজেলাধীন নির্মান শ্রমিকের সভাপতি কারী মোঃ ইসরাঈল হোসেন, কামারখালী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিদ মন্ডল, কামারখালী ইউনিয়নের সমাজসেবক জাকির হোসেন, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ জুয়েল মোল্যা,মোঃ রনি মোল্যা প্রমুখ। পরিশেষে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন আমার এই উন্নয়ন সরকারের আমলে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে এই বলে সকলের জীবনের মঙ্গল কামনা করে মতবিনিময় সভা শেষ করেন।