১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালীতে সচেতনতা মূলক আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ)এর সভাপতিত্বে কামারখালী বাজারের ব্যবসায়ী, বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ ও বণিক সমিতির কর্মকর্তা, কর্মচারী এবং সদস্য নিয়ে বুধবার বিকালে বণিক সমিতির অফিসে হিন্দু, মুসলিম সম্প্রীতি বৃদ্ধি ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে এবং বাজারের পাহাড়া আরও বৃদ্ধি করার জন্য এক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। এই লক্ষে সবার উদ্দেশ্যে আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।

এ ছাড়া আরো বক্তব্য দেন কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল প্রমুখ। সবশেষে প্রধান অতিথি বলেন ১৩ই অক্টোম্বর-২০২১ইং তারিখের ঘটনাকে কেন্দ্র করে আর যাতে কোন প্রকার দেশে নতুন করে দূর্ঘটনা না ঘটে সেদিকে সু-দৃস্টি দিতে হবে। ফেসবুকে কোন প্রকার ঝামেলা যুক্ত কোন ছবি আপডেট না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া স্কুলে ছাত্র-ছাত্রীরা কোন প্রকার টাচফোন ব্যবহার না করে সেদিকে সু-দৃষ্টি দিতে হবে। তাছাড়া তিনি আরও বলেন আমার পক্ষ থেকে বাজারের পুলিশ ডিউটি আরও বেগবান থাকবে এবং প্রত্যেক ব্যবসায়ীকে প্রতিটি মোড়ে ও ঘরে ঘরে রাতে লাইটিং ব্যবস্থা রাখতে হবে । সবশেষে প্রধান অতিথি সবার জীবনের মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন কামারখালী বিট পুলিশিং অফিসার এস.আই. মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।