১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

মধুখালী প্রতিনিধিঃ
চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু কামারখালী ইউনিয়নবাসীর সেবা করার উদ্দেশ্যেই যিনি জনগণের দ্বারে দ্বারে কাজ করে যাচ্ছেন । সেই ধারাবাহিকতায় তিনি গত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে বিপুল পরিমান ভোট পেয়ে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি আজ অবধি তিনি কোনো অন্যায় অবিচারের সঙ্গে আপোষ করেননি। দৃঢ় অবস্থানের কারণে নিজ নির্বাচিত এলাকায় দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে যার বিকল্প হিসেবে অন্য কাউকে দেখছে না এলাকাবাসী। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই মেধাবী ও পরিশ্রমী মানুষটি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন এক সময়ের অবহেলিত এই অঞ্চলটির সাধারণ মানুষের চলাচলের জন্য তেমন কোনো পাকা রাস্তা ছিল না। ফলে চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন তারা। জনসাধারণের এই দুর্দশা আর দুর্বস্থা দেখে জনগণের সেবা করার উদ্যেশে ইউপি নির্বাচনে অংশগ্রহন করেন।

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতোমধ্যে এই ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আরও চলমান প্রক্রিয়ায় আছে। কামারখালী ইউনিয়ন এলাকার বিভিন্ন পাকা রাস্তা, নদীবাধ দেখে মনে হচ্ছে ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়ন কাজের পাশাপাশি মহামারি করোনাকালীন পরিস্থিতির শুরু থেকে এখনও পর্যন্ত এই ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেওয়াসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কারণেই তিনি আজ জননন্দিত। অন্যদিকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর থেকে এলাকায় মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে চলেছেন। এলাকার কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) চেয়ারম্যান কামারখালী ইউনিয়নের উন্নয়নের রূপকার। বাবু চেয়ারম্যানের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবতে চাই না।কামারখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরোজমিনে গিয়ে দেখা যায় মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) চেয়ারম্যান এর বিকল্প কোন চেয়ারম্যান তারা চায়না। তারা শুধুই বলে বিগত ৫০ বছরেও সেই রকম কোনো উন্নয়ন হয় নাই। যা বাবু চেয়ারম্যান করে দেখাইছেন, আমরা উনার মত চেয়ারম্যানকে আবারও চেয়ারম্যান হিসাবে কামারখালী ইউনিয়ন পরিষদে দেখতে চাই। কামারখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু জানান, আমি ইউনিয়ন বাসীর ভালোবাসা নিয়েই কাজ করতে চাই এবং তাদের ভোটে এবার চেয়ারম্যান পদে বিজয় হয়ে তাদের সাথে নিয়েই ইউনিয়ন ও মানুষের ভাগ্যে উন্নয়নে অনেক দূর এগিয়ে যেতে চাই।