১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হবিবার আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফুলবাড়ী গ্রামের নিবাসী হাবিবুর রহমান হবিবার (৭৮) গত শুক্রবার(১৫-১১-২০২৪)ইং তারিখ রাত প্রায় ৭ টায় নিজবাড়ীতে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি——-রাজেউন) । তিনি মৃতে্যুকালীন সময়ে স্ত্রী, ৪ছেলে ও ৩ মেয়ে এবং অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান । শনিবার সকাল ১০ঘটিকার সময় গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তার লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয় । তার জানাযা নামাজ পড়ান গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এর মাওলানা শিক্ষক আঃ ছাত্তার মোল্যা । তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী ।