১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালী ইউনিয়নবাসীর দাবী বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ সড়ক পাকা ও বাড়ী সংস্করন ‍করন চাই

কামারখালী প্রতিনিধিঃ
যারা দেশের জন্য জীবন দিয়ে বীরশ্রেষ্ট উপাধিতে ভ‚ষিত হলেন যে সাত (৭) জন। তারমধ্যে একজন হলেন শহীদ ল্যান্স নায়েক বীরশ্রেষ্ট মুন্সী আঃ রঊফ। যার জন্ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সাবেক সালামতপুর বর্তমান রউফনগর গ্রামে। ১৯৭১ইং ১৬ই ডিসেম্বর দেশ হওয়ার পর বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ট’র গ্রামের বাড়ী সালামতপুর বর্তমান রউফনগর গ্রামে একটি বাড়ী করে দেয় সেই বাড়ীতে বীরশ্রেষ্ট’র মা বেগম মকিদুননেছা বসবাস করতো। গ্রামের বাড়ী নদী ভাঙ্গন গ্রাম এলাকা বলে বাংলাদেশ সরকারের তার মায়ের সংবাদ নেওয়ার সুবাদে সরকার আবার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া গ্রামে একটি সরকারী

বাসভবন করে দেয়। সেই বাসভবনে বসবাস করতো মা মকিদুন নেছা। এর ফাকে বীরশ্রেষ্টের স্মৃতি ধরে রাখার জন্য কিছু লোকের কারনে তার নিজ জন্মস্থান সালামতপুর গ্রামে একটি যাদুঘর তৈরী করা হয়। বর্তমান সালামতপুর গ্রামের বাড়ী পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোন সংস্কার নাই আবার যাদুঘরে দর্শনার্থী আসা যাওয়া করা তেমন কোন পাকা সড়ক নাই। যা আছে কামারখালী বাজার থেকে .৬০কিঃমিঃ পাকা ও ৩.৬০কিঃমিঃ ইটের রাস্তা যা দর্শনার্থী এবং গ্রামের মানুষের চলাচলে চরম সমস্যা। তাই গ্রামবাসীর কামারখালী ইউনিয়নের চেয়ারম্যাান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী গ্রামের মানুষের ও যাদুঘরে দর্শনার্থী আসার সু-বাদে কামারখালী বাজার থেকে যাদুঘর পার হয়ে বীরশ্রেষ্টের বাড়ী থেকে মিরাজ খানের বাড়ীর নদীর কুল পর্যন্ত পাকা করন ও বীরশ্রেষ্টের বাড়ী সংস্করন করা হোক যাতে মানুষ ভালোভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে সেই লক্ষে তার ও তার মা আত্মার শান্তি পায়।