১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য আর নাই

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামে কৃতি সন্তান মরহুম জেনাতুল্লাহ’র বড় ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী ও ইউনিয়নের সাবেক সদস্য চাঁদ আলী শেখ বুধবার স্টোকজনিত কারনে নিজ বাড়ীতে মারা যান (ইন্না লিল্লাহি——রাজেউন)। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি ভাই, স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্যাক আত্মীয় স্বজন রেখে যান। বুধবার মাগরিব নামাজ বাদ কোমরপুর জামে মসজিদে জানাযা শেষে কোমরপুর গোরস্তানে তার লাশ দাফন করা হয়। তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। তার মৃত্যু সংবাদ শুনে জনতার ঢল নেমে আসে। জানা যায় তার শারিরিক সমস্যার কারনে তিনি মারা যান।