২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে শনিবার বিকালে কামারখালী বাজার আঃ রাজ্জাক খানেঁর ঘরের সামনে পিয়াজ হাটে মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও যুগ্ন আহবায়ক ও সম্মেলন কমিটির সমন্বয়ক মোঃ ইনামূল হক মাহাবুব এবং যুগ্ন আহবায়ক মোঃ আবুল কালাম খোকন এর সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ ইং অনুষ্টিত হয়েছে। উক্ত সম্মেলনে কমিটি গঠন কল্পে দলের কার্যকলাপ সম্পর্কে গঠনমূলক বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিটু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় উপ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, উপ-সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আকতার শিপার, কেন্দ্রীয় কাযনির্বাহী সদস্য আদনান সুমন, ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।

আরো বক্তব্যদেন মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। উক্ত সম্মেলনে ফরিদপুর জেলা ও উপজেলা এবং ইউনিয়নের আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং আরো অঙ্গসংগঠনের নেতাকর্মী, মধুখালী থানা ডি.এস.বি’র এস.আই. মোঃ ফরিদুল ইসলাম এবং গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান বক্তা সকলের মঙ্গল কামনা করে ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্টান শেষ করেন ।

পরিশেষে জানা যায় সম্মেলনে সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন মোল্যা ইকবাল, মোঃ মাহফুজ হোসেন, সাধারন সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন , মোঃ মেহেদী হাসান লিটু, তপন কুমার দে সকলেই যোগ্য প্রার্থী হওয়ায় সম্মেলন অনুষ্টানে কোন পদ ঘোষনা দিতে পারে নাই। তাই কেন্দ্রীয় অফিস থেকে অচিরেই কমিটি ঘোষনা করবেন।