কামারখালী ইউনিয়নে কৃষক লীগের কমিটি গঠন
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন কৃষকলীগের কর্মী সভায় ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে। রবিবার কামারখালী বাজারের নাইম মোল্যার বিল্ডিং এর ২য় তলায় দলের অস্থায়ী কার্যালয়ের কর্মী সভায় সভাপতিত্ব করেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও সঞ্চালনায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।
সভায় উন্মুক্ত ও খোলামেলা বক্তব্যর মাধমে এবং সবার উপস্থিতির মাধ্যমে মোঃ রোকন মিয়া জয়বাংলাকে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ মিজানুর রহমান বিশ্বাস বাবলুকে সাধারন সম্পাদক এবং মোঃ মোহন শেখ ও জামাল শেখকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন মৃধা, সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ আতর আলী, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, এ্যাডঃ শরিফা ঠাকুর, নাজমা কমিশনার, প্রিয়াংকা রফিক, পারভেজ মোল্যা, , শেখ আলী, মির্জা মিজানুর রহমান মিন্টু, হান্নান, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।