১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে চলছে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমদিন টিকা গ্রহণে কেউ বাকি থাকলে আগামী শনিবার তাদের টিকা দেওয়া হবে। মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আঃ সালাম মিয়া’র তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর সিনোফার্ম টিকার যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের টিকা কার্ডের ভিত্তিতে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। কামারখালী ইউনিয়নে ৩টি বুথে এক যোগে চলে গণটিকার কার্যক্রম। সকাল থেকে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন ইউনিয়নের ৩টি টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড় রয়েছে। সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু করার নিয়ম থাকলে তবে সকাল ৮টা থেকে কেন্দ্রে আসতে শুরু করে লোকজন এবং সকাল ৮টা থেকে টিকা দেওয়া শুরু হয় এবং ৪টা পর্যন্ত দেওয়া হয়। টিকা কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আঃ সালাম মিয়া জানান, উপজেলা পর্যায়ে ইউনিয়নগুলোতে টিকাদান কর্মসূচী চলছে। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ রয়েছে। এমবিবিএস ডাক্তার ছাড়াও একজন স্বাস্থ্য সহকারি ও একজন পরিবার পরিকল্পনা সহকারি সহ প্রতিটি কেন্দ্রে কাজ করছেন স্থানীয় সেচ্ছাসেবি সংগঠন ও শিক্ষকমন্ডলীরা এবং গ্রামপুলিশ , আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ। ইউনিয়নে মোট ১৪৪০জনের মধ্যে ১৩৪০জনের দ্বিতীয় ডোজ টিকা প্রদানের লক্ষে আমরা কাজ করেছি। পরিশেষে দেখা যায় সুষ্ট ও সুন্দরভাবে কামারখালী ইউনিয়নের মানুষের মাঝে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আঃ সালাম মিয়া কামারখালী ইউনিয়ন সহ মধুখালী উপজেলার সকল ইউনিয়নের কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন বলে জানা যায়।