কামারখালী ইউনিয়নে গয়েশপুর-বকসিপুর উচ্চ বিদ্যালয়ে জমি দান করলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এন্ড গং

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের নদীভাঙ্গন চরাঞ্চলের মানুষের লেখাপড়া গয়েশপুর-বকসিপুর উচ্চ বিদ্যালয় নদীভাঙ্গনে নদীগর্ভে চলে যায়। এরপর গয়েশপুর চরে স্কুল স্থানান্তর করা হয়। তারই আলোকে বৃহস্পতিবার ১১ই নভেম্বর-২১ইং মরহুম বীরমুক্তিযোদ্ধা কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার সাবেক চেয়ারম্যান এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ কুদ্দুস বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এর সন্তান বর্তমান কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার মা এবং ভাইদের নিয়ে স্কুল প্রতিষ্টানে ৫৫শতাংশ জমি দান করে রেজিষ্টারী করে দলিল করে দিলেন মধুখালী সাব রেজিষ্টার অফিসের মাধ্যমে । আর দলিল বুঝে নিলেন উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তয়েবুর রহমান প্রমুখ। এই সংবাদ পেয়ে স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবক ও শিক্ষার্থীরা চিন্তামুক্ত হলেন এবং যারা দান করলেন তারাও শিক্ষা প্রতিষ্টানে দান করে জাতির শিক্ষা ব্যবস্থার প্রসার বিস্তার করলেন।