কামারখালী ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন ।

কামারখালী প্রতিনিধিঃ
দেশে ঈদুল-আযহা ও করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভি.জি.এফ ১০৬৬জনের এবং জি.আর. ২৬৬ জনের জনপ্রতি ১০ কেজি করে চাল মোট ১৩৩২জনের রবিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুষ্ঠ ও সুন্দভাবে বিতরন করা হয়। খাদ্য বিতরন মোবাইলে কথা বলে উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক সহ সকল ইউ.পি. সদস্য ও সদস্যাগন, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।