১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি চাল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি.কার্ড কার্ডধারী ২০২ (দুইশত দুই) জনের ডিসেম্বার মাসের ৩০ কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হয়। মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরন করেন কামারখালী ইউনিয়নের দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা সহ বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।