১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা শেষ

মধুখালী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় শুক্রবার রাতে ৫দিন ব্যাপী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শেষ হয়ে গেল শারদীয় দূর্গাপূজার উৎসব। জানা যায় কামারখালী ইউনিয়নে ৯টি পূজামন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হয়েছে। ইউনিয়নের কোন মন্ডবে কোন প্রকার দুর্ঘটনা ঘটেনি। সব সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনতিবিদ, আনসার বাহিনী, গ্রামপুলিশ এবং মধুখালী থানা পুলিশ সব সময় এই আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিলেন।

আর কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার দলীয় লোকজন এবং পরিষদের সকল ইউ.পি. সদস্যগন নিয়ে ইউনিয়নের ৯টি পূজামন্ডব পরিদর্শন ও কমিটির এবং সকল হিন্দু ধর্মাবল্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে নৌকা প্রতিকের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যাতে তিনি জনগনের ভোটে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারও বিপুল ভোটে নির্বাচিত হতে পারে।