১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে একটি পূনাঙ্গ কমিটি গঠন করা উপলক্ষে কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক-স¤প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কামারখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, কামারখালী ইউনিয়নের বিট পুলিশ অফিসার মধুখালী থানার এস.আই. সান্টু দেব, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান,

কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত, কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এহসান আলী, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা ,ইউ.পি. সদস্য মুন্সী আসাদুজ্জামান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক , ইউ.পি. সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী, মসজিদের ইমাম, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। জানা যায় আগামী ৯-৯ -২০২২ ইং তারিখে পরিষদে সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করা হবে।