কামারখালী ইউনিয়নে ২৭০ জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে এই চাল বিতরণের উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের ট্য্রাক অফিসার মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জ্বল কুমার বিশ^াস এর পক্ষে কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত।
এবারে ঈদ উপলক্ষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে ও নিজে উপস্থিত থেকে কামারখালী ইউনিয়নের ২৭০জন হত দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব আফিয়া আক্তার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান মুরাদ, ইউনিয়নের ইউপি সদস্যগনএবং গ্রামপুলিশ গন প্রমুখ।