১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ১৫ই আগস্ট পালন-২১

পতাকা উত্তোলন

কামারখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রবিবার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) তার আওয়ামীলীগ নেতাগন ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের আয়োজনে কামারখালী পিয়াজ বাজার সুমনা এন্টারপ্রাইজ কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে সকাল ৯টা ৩০মিনিটে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, জীবনী আলোচনা শেষে বিকালে আসর নামাজ বাদ বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার প্রতি কামারখালী ইউনিয়নে কেন্দ্রীয় মসজিদ সহ আরো মসজিদে, ও মন্দিরে, দোয়া -মাহফিল ও মুনাজাতের মাধ্যমে তবারক বিতরন করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন।

দোয়া

এই অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামুল হক মাহাবুব, এস.বি.বাহার (বিসিবি বোর্ড সদস্য ঢাকা), সাবেক কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও বর্তমান ইউনিয়নের যুবলীগের নেতা খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত সহ আরো অনেকে । দোয়া ও মুনাজাত করেন কামারখালী চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দিন জিহাদী। জানা যায় সকালে তরারকের ব্যবস্থা করেন ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইলিয়াস শেখ সহ আরো ইউ.পি. সদস্য বৃন্দ ।