১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন ও মানুষের ভাগ্যে উন্নয়নে আবারও দরকার চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র

মধুখালী প্রতিনিধিঃ
জনমত জরীপে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন ও মানুষের ভাগ্যে উন্নয়নে আবারও দরকার বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিম্বাস (বাবু)’র। কারন বিগত ৫ বছর যাবত তিনি এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগামী নির্বাচনের তফসিলের কথা শুনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নমিনেশনে নৌকা প্রতিকের জন্য যারা দৌড় ঝাপ শুরু করেছেন তার মধ্যে সমর্থন ও জনপ্রিয় এবং সবার শীর্ষে এই চেয়ারম্যান। আর তিনি হলেন বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও নৌকা প্রতিকের বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু। তিনি বিগত বছরগুলোতে ইউনিয়নে উন্নয়ন কাজ ও মানুষের ভাগ্যে উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়ে ছিলেন তিনি সে কাজ গুলো সমাপ্ত করতে পারেনি। এ ব্যপারে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন এই ইউনিয়নে উন্নয়নের ঘাটতি ও মানুষের ভাগ্যে উন্নয়ন পরিকল্পনার ঘাটতি বুঝতে বুঝতে আমার মেয়াদ শেষ হয়ে গেল।

আমি গত নির্বাচনে ওয়াদা করেছিলাম আমি এই নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা ও কামারখালী ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আর আমি যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের মূলধারা হাতে নিয়ে যে উন্নয়নের কাজ করছি এবং হাতে নিয়েছি তা সমাপ্ত করতে আরও সময়ের প্রয়োজন। এই লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সম্মানীত ব্যক্তিবর্গদের নিকট ইউনিয়নবাসীর দাবী দলীয় নমিনেশন হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা। বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের বিপুল ভোটে বিজয়ী জনগনের কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু একজন যোগ্য চেয়ারম্যান। তাই আবার দলীয় নৌকা প্রতিকের নমিনেশন দেওয়া হোক যাতে তিনি এই ইউনিয়নে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়ন ও মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ সমাপ্ত করতে পারে ।