৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কামারখালী মছলন্দপুর কলেজ রোড উজ্জ্বল স্মৃতি সংসংদের সামনে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর-২০২১ইং মাগরিব নামাজ বাদ কেক কেটে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্ম দিন পালন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু),

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা, সাধারন সম্পাদক মোঃ ইনজামামুল আলম অনিক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা সহ মধুখালী ছাত্রলীগ এবং কামারখালী ইউনিয়ন ছাত্রলীগ সহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের প্রতি দোয়া মোনাজাত করে অনুষ্টান শেষ করেন।