১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার(৯-১২-২০২১)ইং বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ার পর হাজারো বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন জন্য কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায় দেবু, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা সহ আরো অনেকে।

তিনি দলীয় সকল নেতাকর্মী ও সদস্য এবং সকল ভোটারের কাছে ভোট এবং দোয়া কামনা করেন এবং বলেন যাতে তিনি আবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনগনের আশা পূরন এবং ইউনিয়নের সকল উন্নয়নের কাজ সমাপ্ত করে কামারখালী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারেন এই আশা ব্যক্ত করেন।