১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেন চৌধুরী ইরান।

কামারখালী প্রতিনিধি ঃ
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ফরিদপুরের মধুখালী উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন। এ নির্বাচনে উপজেলার কামারখালী ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মধুখালী উপজেলা বিএনপি ‘র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি এবং বিগত তিন বার আমি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।