কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

কামারখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ৫ই জানুয়ারী-২২ কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ.মান্নান (মন্নু)’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত ) মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় কামারখালী বাজার পিয়াজের হাটের গলিতে ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে নৌকা প্রতিক প্রার্থী বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এবং আবার চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কে আবার বিজয় করার লক্ষে মঙ্গলবার এক বর্ধিত সভা অনুষ্টিত হয়।

সকলে দ্বিধা দ্বন্ধ ভ‚লে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকের প্রার্থীকে আবার বিজয় করার লক্ষে সভায় কঠোর ও কঠিন বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, মধুখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান , মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব, বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের

সভাপতি ও চেয়ারম্যান এবং আবার চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, যুবলীগের ও মুজিব আদর্শের সৈনিক মোঃ মাহ্বুব হাসান টিটো, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সামাদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, সমাজকল্যান বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ রেজাউল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বাকি মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির পক্ষে মোঃ মতিয়ার রহমান সর্দার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসুর রহমান বিশ্বাস , ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তপু চৌধুরী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন-অর -রশিদ (হারুন) প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ্ মোঃ ফারুক, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন সহ আরো অনেকে। সবশেষে সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু বলেন কামারখালী ইউনিয়নকে উন্নয়ন করতে হলে সকল প্রকার দ্বিধা- দ্বন্ধ ভুলে গিয়ে একে অপরে কাধে কাধ মিলে সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নৌকা প্রতিক হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়া মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র নৌকা হিসেবে মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)কে আবার চেয়ারম্যান নির্বাচিত করার সকলের নিকট জোরালো দাবী করে বর্ধিত সভা শেষ করেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিকের সকল প্রত্যাশী প্রার্থীগন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবু’র সমর্থন করে এবং সবাই বাবুকে বিজয় করার অঙ্গিকার করে সকলকে এক করে দিয়ে গেলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ অন্যান্য নেত্রীবৃন্দ।