১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র গন্ধখালীতে নির্বাচনী জনসভা

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ৫ই জানুয়ারী-২০২২ইং তারিখ বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের প্রার্র্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)কে আবার বিজয় করার লক্ষে সকল প্রার্থী একত্র ঘোষনা করে সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা’র সভাপতিত্বে ও মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব এর সঞ্চালনায় গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বুধবার বিকালে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)কে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

কামারখালী ইউনিয়নে নৌকার বিজয় করার লক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সমাজকল্যান বিষয়ক সদস্য ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি ও আড়পাড়া ইউনিয়ন গ্রামের রাজনীতিবিদ এবং দানবীর শিক্ষানুরাগী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ।

এ ছাড়া আরও বক্তব্য কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট , বিশিষ্ঠ সমাজসেবক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের মাহাবুব হাসান টিটো প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা বিষয়ক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের

সভাপতি মোঃ হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা কামারখালী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মোঃ ছাত্তার মোল্যা, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজ ফকির প্রমুখ। সবশেষে উপজেলার চেয়ারম্যান প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম বলেন ইউনিয়নের জনগনের ভাগ্যে ও ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নাই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিক প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবুকে বিজয় করতে হবে এই বলে জনসভা শেষ করেন।