কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচনে চেয়ারম্যান ও সাধারন পুরুষ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারা চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য এবং মহিলা সংরক্ষিত পদে প্রতিদ্বন্ধিতা করছেন তা হলেন চেয়ারম্যান পদে লড়াই করছেন ৩ জন। তারা হলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) মার্কা (নৌকা),
বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান মার্কা (চশমা)
স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির শেখ ঘোড়া মার্কা।
আর ৯ জন সাধারণ সদস্য পদের বিপরীতে ৩৩ জন ভোট যুদ্ধ করছেন।
১ নং ওয়ার্ডে মোঃ জসীম শেখ মার্কা মোরগ, মোঃ আঃ ছাত্তার মোল্যা মার্কা টিউবয়েলস
২ নং ওয়ার্ডে মোঃ ওয়াজেদ শেখ মার্কা (টিউবয়েলস) ও মোঃ আলমগীর হোসেন মার্কা (মোরগ)
৩ নং ওয়ার্ডে মোঃ রেজাউল ইসলাম মার্কা বৈদ্যুতিক পাখা (ফ্যান), মোঃ গোলাম ছরোয়ার মার্কা (মোরগ), মোঃ আনিচুর রহমান মার্কা ( টিউবয়েলস) ও মোঃ নিয়ামত আলী মন্ডল নাঈম মার্কা (ফুটবল)।
৪নং ওয়ার্ডে মোঃ ফরিদ হোসেন ফরহাদ মার্কা (ফুটবল), মোঃ আকতার হোসেন মোল্যা মার্কা( মোরগ), মোঃ আসাদুজ্জামান আসাদ মুন্সী মার্কা টিউবয়েলস, মোঃ টিক্কা মোল্যা মার্কা বৈদ্যুতিক পাখা
৫ নং ওয়ার্ডে মোঃ মতিয়ার রহমান শেখ মার্কা (ফুটবল) ও মোঃ কামরুল ইসলাম মার্কা (মোরগ)
৬নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম জামাল মার্কা তালা, মোঃ রবিউল ইসলাম (ফুটবল), মোঃ জাহাঙ্গীর আলম মার্কা ( আপেল), মোঃ সহিদ সর্দার মার্কা বৈদ্যুতিক পাখা (ফ্যান) , মোঃ আশরাফ মোল্যা (টিউবয়েলস), মোঃ আতিয়ার রহমান (ভ্যানগাড়ী) ও মোঃ মুন্না আজিজ তারেক মার্কা (মোরগ)
৭ নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম আজাদ মার্কা (ফুটবল) ও মোঃ দেলোয়ার হোসেন মার্কা মোরগ এবং বিনয় সাহা মার্কা বৈদ্যুতিক পাখা (ফ্যান)
৮ নং ওয়ার্ডে মোঃ ইলিয়াস শেখ (ফুটবল) , মোঃ আবু বক্কার মোল্যা মার্কা টিউবয়েলস, মোঃ সাজেদুল ইসলাম দুলু মার্কা ( মোরগ), মোঃ আরিফ মৃধা মার্কা ( ভ্যানগাড়ী) মোঃ কবির শেখ মার্কা (আপেল) ও মোঃ বাবলু বিশ্বাস মার্কা (বৈদ্যুতিক পাখা ফ্যান) মোঃ ইরান মার্কা তালা এবং
৯ নং ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম মোল্যা (ফুটবল) ও উজ্বল বকসী মার্কা (মোরগ) ।
এছাড়া ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী ভোট যুদ্ধ করছেন। তারা হলেন
১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ মমতাজ বেগম (সাকো) মার্কা হেলিকপ্টার, আনজুমান আরা বেগম আনজু মার্কা মাইক।
৪,৫,৬ নং ওয়ার্ডে নুরুন্নাহার বেগম (সূর্যমূখী), সালেহা বেগম (হেলিকপ্টার), জোহরা আকরাম মার্কা তালগাছ, মোছাঃ রুবিয়াা বেগম মার্কা (মাইক), মিনা বেগম মার্কা কলম এবং
৭,৮,৯ নং ওয়ার্ডে আসমা বেগম (তালগাছ), সাহাজাদী বাদশা (বক) নাজমা বেগম (সূর্যমূখী), মন্দিরা বোস মার্কা হেলিকপ্টার। তারা প্রচারণার শেষ সময় পর্যন্ত বিজয়ের লক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা রিটানিং অফিসারের মাধ্যমে জানা যায় কামারখালী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭শ ১৬। এর মধ্যে পুরুষ ৭হাজার ৪’শ ৯জন ও মহিলা ৭ হাজার ৩’শ ০৭ জন। এবারের নির্বাচনে ব্যালটে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে এবং ভোট হবে অবাধ ও নিরপেক্ষ এবং কেন্দ্র থেকে ভোট গননা ও ফলাফল ঘোষনা করা হবে।