১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায়- মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট

১৯৯৪/৯৫ এর কামারখালীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পথসভাতে বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী অন্যান্যদের সাথে কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট

মধুখালী প্রতিনিধঃ
আসন্ন আগামী কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট। তিনি আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলোচনার মাঝে গ্রহন যোগ্যতা হয়ে উঠছে এই সমাজসেবক টার্গেট।
সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শের রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মানুষ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। কামারখালী ইউনিয়নে সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এবার নৌকার মাঝি হতে চায় । কারন মানুষের বিপদে আপদে, সুখে, দুঃখে, সুবিধায়, অসুবিধায়, ঘরে বসে থাকতে পারেন না তিনি, ছুটে যান ইউনিয়ন এর এ প্রান্ত থেকে ও প্রান্তের বিপদগ্রস্থ অসহায় খেটে খাওয়া মানুষের পাশে। বিয়ে, অভাবী, কাজহীন মানুষকে কাজ দেয়া, যুবসমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, ক্রীড়ানুরাগী করে গড়ে তোলা, এলাকার উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এর সাথে কাজের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের বা বিভিন্ন ওয়ার্ডের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইতিমধ্যেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক টার্গেট এলাকা ও ইউনিয়নের উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চায় তিনি।

একইসাথে তিনি রাস্তাঘাট উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চায় তিনি। এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ, মানুষের সাথে কথা বলে জানা গেছে , সৎ ও ভালো মানুষের কারনে তারা এবার টার্গেটকে ভোট দিতে চায়। কারন এলাকার যুবসমাজ, ছাত্রসমাজ দলমত নির্বিশেষে এবারের আস্থার ঠিকানার অন্যাতম ব্যাক্তিত্ত্ব সৎ, যোগ্য, অভিজ্ঞ, ন্যায়পরায়ন শিক্ষিত সংগঠক টার্গেট’র পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। শুধু যুব সমাজ নয়, ছাত্র শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধবণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাধে কাধ মিলিয়ে জোরে সরে প্রচারনা চালিয়ে যাচ্ছেন মোঃ মনিরুজ্জামান চেীধুরী টার্গেটের জন্য। নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে ইউনিয়নের জনগনের স্বার্থে সাংবাদিকদের উদ্দেশ্যে টার্গেট বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন, দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত।

সারাদেশের মধ্যে উন্নয়নের মডেল হবে কামারখালী ইউনিয়ন কারন এই ইউনিয়ন বীরশ্রেষ্ট শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ এর জন্মস্থান ইউনিয়ন। যার কারনে সন্ত্রাস, দূর্নীতি মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন হবে। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য । ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার। টার্গেট বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন। ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ কামারখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে চাই, সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় বর্তমান সময়ের মুজিব আদর্শের সন্তান সৎ, শিক্ষিত, যোগ্য, ন্যায় পরায়ন ব্যক্তিত্ব ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।