২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার ২৭শে এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৪ জন পুরুষ ও ১ জন মহিলা বিনা প্রতিদ্ব›দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মামুন চৌধুরী তনু ২৭০ ভোট পেয়ে প্রথম, জাকির হোসেন মোল্যা ইকবাল ২৬২ ভোট পেয়ে দ্বিতীয়, সৈয়দ মিজানুর রহমান জিন্নু ২৫২ ভোট পেয়ে তৃতীয়, এ .বি.এম মিরোজ বুলু ২৩৫ ভোট পেয়ে চতুর্থ বেসরকারিভাবে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি উজ্জল কুমার বকসী ভোট পেয়েছেন ১৭৩। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে কেয়া চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। উল্লেখ্য, কামারখালী বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫৩২ জন ও ভোট কাষ্ট হয়েছে ৩৯০।

ভোট বাতিল ৬টি ভোট গণনা শেষ হয় বলো ৫ টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন , সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রাশেকুল আমিন, বিকাশ চন্দ্রশীল, পোলিং অফিসার রবিউল ইসলাম , মনিরুল ইসলাম , রথীন্দ্রনাথ ঠাকুর । এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান , সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশীর উদ্দীন সহ এ.এস.আই ইসলাম সরদার এর নেতৃত্বে পুলিশের সদস্যে একটি টিম ও গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। ।